Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা : প্রধান শুটারসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৬, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৮, ১০ জানুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা : প্রধান শুটারসহ ৩ জন আটক

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ডিবির একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, ‘অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, আটক তৃতীয় ব্যক্তি এই দুইজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : স্বর্ণ-রুপা নতুন দামে বিক্রি হচ্ছে, বাজারদর জেনে নিন

এর আগে বুধবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন। 

এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু