Apan Desh | আপন দেশ

রাজধানীতে চোর গ্রেফতার, সাতক্ষীরায় উদ্ধার মালামাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে চোর গ্রেফতার, সাতক্ষীরায় উদ্ধার মালামাল

প্রতীকী ছবি

রাজধানীর আদাবরের একটি বাসা থেকে স্বর্ণ ও রুপা চুরির ঘটনায় গৃহকর্মী রেহানা পারভীন ওরফে রিনাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জে তার পৈতৃক বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণ, রুপা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আদাবরে বাসার মালিকের স্বর্ণ ও রুপা চুরির ঘটনায় আদাবর থানায় একটি মামলা (মামলা নং-১) দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আদাবর থানার শেখেরটেক-২ এলাকার সি/৬৫ নম্বর বাসার নিচতলার ৩ নম্বর কক্ষ থেকে অভিযুক্ত গৃহকর্মী রেহানা পারভীনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী চোরাই মালামাল উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন এলাকায় তার পৈতৃক বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আরও পড়ুন <<>> আনিস আলমগীরের সম্পদ পৌনে ৭ কোটি, দুদক খুঁজছে ক’জনকে

পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— এক জোড়া স্বর্ণের কানের দুল (ওজন আনুমানিক ৮ আনা ৩ পয়েন্ট), যার মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। একটি স্বর্ণের আংটি (ওজন আনুমানিক ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট), মূল্য প্রায় ৪৩ হাজার টাকা। আরেক জোড়া স্বর্ণের কানের দুল (ওজন আনুমানিক ৩ আনা ৫ রতি ৭ পয়েন্ট), মূল্য প্রায় ৬৩ হাজার টাকা। একটি স্বর্ণের কানের দুল (ওজন ২ আনা ২ রতি ৩ পয়েন্ট), মূল্য প্রায় ৩৭ হাজার টাকা।

স্বর্ণের প্রলেপ দেয়া রুপার তৈরি এক জোড়া চুড়ি (ওজন ২ ভরি ৬ আনা ৫ রতি ৮ পয়েন্ট), মূল্য প্রায় ১১ হাজার টাকা। স্বর্ণের প্রলেপ দেয়া রুপার তৈরি এক জোড়া কানটানা (ওজন ১৪ আনা ২ রতি ২ পয়েন্ট), মূল্য প্রায় ৪ হাজার টাকা। এছাড়া নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়