Apan Desh | আপন দেশ

‘চাঁদাবাজের কারণে জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেবো না’

ঝিনাইদহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২৭ নভেম্বর ২০২৬

‘চাঁদাবাজের কারণে জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেবো না’

ছবি: আপন দেশ

দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেয়া হবে না। এ মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ কথা বলেন। এ সময় জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মো. আসাদুজ্জামান বলেন, এ দুই একজন মাদক কারবারি, চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙিয়ে চলছে। এরা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তারা এখনো গোপনে আঁতাত করছে, শেল্টার দিচ্ছে। বিগত ১৭ বছরে এ চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল। এ ধরণের কাউকে বিএনপিতে দরকার নেই।

মাদক ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর অবস্থান নেয়ার কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন <<>> রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

পরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়