Apan Desh | আপন দেশ

সুনামগঞ্জ

বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ

বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ

উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় ভারী বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পাকা বোরো ধান রক্ষায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে দ্রুত ফসল কেটে ফেলার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলতে কৃষকদের অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভোগাই-কংস নদ-নদীর পানি দ্রুত বাড়বে।

১১:২৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর ও টগার হাওরে বজ্রপাত হয়। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান, জামালগঞ্জের নাজমুল হোসেন ও নুরুজ্জামান এবং তাহিরপুরের আবুল কালাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় কৃষকরা হাওরে ধান কাটছিলেন। তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আহত হন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৫:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

টাঙ্গুয়ার হাওর সৌন্দর্যে অনন্য এক জলাভূমি। পর্যটকদের কাছে অতিপ্রিয়। ভরা বর্ষায় সে রূপ উপচে পড়ে। হাওরের স্বচ্ছ জলে জলকেলি, রাতে জল-জোছনার মায়াবী খেলায় তনু–মন দুটোই জুড়িয়ে যায়। শেষ বিকেলে উত্তরের সবুজ মেঘালয় পাহাড়, আকাশে থাকা মেঘের ছায়া অন্য রকম এক মায়ায় বিলিয়ে দেয়, মুগ্ধতা ছড়ায় চারপাশে। হাওর, পাহাড়, নদী ও লেকের অপার সৌন্দর্য একসঙ্গে ধরা দেয় সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওর ও আশপাশের এলাকা ঘুরে তাই মুগ্ধতা নিয়ে ফেরেন পর্যটকেরা। কিন্তু পর্যটকদের অসতর্কতার কারণে এ হাওরের সৌন্দর্য হুমকির মুখে, কারণ পর্যটনের নামে বাড়ছে শব্দ দূষণ।

০৮:৫৮ এএম, ২৩ জুন ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ