Apan Desh | আপন দেশ

অস্ত্র

অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বাবুলের বাড়িতে তল্লাশি করে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এর আগেও একাধিকবার অস্ত্রসহ আটক হয়েছিলো বাবুল। রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল একই এলাকার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় বাবুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

০৬:১১ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

তাইওয়ানে অস্ত্র বিক্রি না করার আহবান চীনের

তাইওয়ানে অস্ত্র বিক্রি না করার আহবান চীনের

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আবারও আহবান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের জনগণের সাংস্কৃতিক পরিচয়, উন্নয়ন সম্ভাবনা এবং সামাজিক কল্যাণকে আরও শক্তিশালী করবে। বুধবার (১৩ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ানবিষয়ক দফতরের রাষ্ট্রীয় কাউন্সিলের মুখপাত্র চাং হান এ আহবান করেন। চাং হান বলেন, শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি জাতীয় পুনর্মিলন অর্জনের সর্বোত্তম পথ। এর মাধ্যমে তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক পরিচয় ও আত্মপরিচয়ের অনুভূতি আরও দৃঢ় হবে।

০৭:১৯ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

অস্ত্র উদ্ধারে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ত্র উদ্ধারে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের (ডিসি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন উদ্দিন আহমেদ। তিনি জানান, বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় দেয়া প্রায় ১০ হাজার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (০৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অধিবেশনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত হয়।

০৪:১৫ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের ক্লাবে নাম লেখালো বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরুর পথ তৈরি হল।

০৫:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা, কী বলছে হোয়াইট হাউস

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা, কী বলছে হোয়াইট হাউস

হোয়াইট হাউস স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা নেই। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, না হয় বড় ধরনের সামরিক হামলার মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছেন। মঙ্গলবার (০৭ এপ্রিল) ওয়াশিংটনে এ বিষয়টি নিশ্চিত করা হয়, যখন ট্রাম্প অত্যন্ত কঠোর ও ভয়ানক ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ইরান যদি তার শর্ত মেনে না নেয়, তাহলে একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে। টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রো দ্রুত ট্রাম্পকে অনুরোধ করেন, তিনি স্পষ্ট করে জানান যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই।

০১:২৪ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

অবৈধ অস্ত্র উদ্ধার করায় জোর ডিসি-এসপিদের

অবৈধ অস্ত্র উদ্ধার করায় জোর ডিসি-এসপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে চিহ্নিত অপরাধীদের জামিন না দেয়া, সন্ত্রাসীদের গ্রেফতার করা, অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা করার প্রতি জোর দিয়ছেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। সিলেট বিভাগীয় কমিশনার বলেন, বিজিবি ডেপ্লয়মেন্ট খুব জরুরি। বর্ডার দিয়ে অস্ত্র আসে, অপরাধী আসা-যাওয়া করে, তাই বর্ডার সংলগ্ন কেন্দ্রগুলোকে বিবেচনা করে কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। ক্রিমিনালদের মুভমেন্ট ট্রাক করা প্রয়োজন। জেলখানার ভেতর থেকে অনেকে ক্রাইম করছে, এটাকে দেখা উচিত। 

০৭:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। অবস্থার অবনতি হয়নি। তবে এখনো তিনি বিদেশে যাওয়ার মতো উপযুক্ত নন। তাই তাকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা নিতে হচ্ছে। তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে ছিল না বিএনপি নেতাকর্মীদের ভিড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাহারাতেও দেখা গেছে ঢিলেঢালা ভাব। চিকিৎসাধীন বিএনপি নেত্রীর অবস্থা এখন অপরিবর্তিত। এরইমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চলছে বেগম জিয়ার। রোববার (০৭ ডিসেম্বর) সবশেষ তার সিটিস্ক্যান করানো হলে রিপোর্ট আসে স্বাভাবিক৷ দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন সাবেক প্রধানমন্ত্রী।

০৩:১৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হলের সামনে জড়ো হন। জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে মোটরসাইকেল উৎপাদক একটি প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করতে আসে। কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় কনসার্ট শুরু হলে ‘শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা’ বলে স্লোগান দিতে শুরু করেন কিছু লোক। অনেকে তা মোবাইল ফোনে ভিডিও করেন। পরে হট্টগোল শুরু হয় এবং কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর শুরু হয়। এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। প্রত্যক্ষদর্শী মো. নাঈম বলেন, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দু’পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি ও তার সঙ্গে আসা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না। তাই আসল ঘটনা জানা যাচ্ছে না। গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের দেখতে চমেক হাসপাতালে যাওয়া চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভেতরে গণ্ডগোল হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাঁদের দেখতে হাসপাতালে এসেছেন। নগরের খুলশী থানার ওসি শাহীনুর জামান বলেন, একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের অনুষ্ঠানের অনুমতি ছিল। কোনো কনসার্টের অনুমতি ছিল না। প্রদর্শনী শেষে কনসার্টের সময় স্লোগান দেয়া নিয়ে ঝামেলা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে নেয়া হয়েছে।

০৮:১৭ পিএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

অবৈধ অস্ত্রের খবর দিন, পরিচয় গোপন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্রের খবর দিন, পরিচয় গোপন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে কোথাও অবৈধ অস্ত্র দেখলে সাথে সাথে খবর দিন। সরকার অস্ত্রধারীদের ধরে ফেলবে। যিনি খবর দেবেন, তার পরিচয় গোপন রাখা হবে। তাকে পুরস্কৃতও করা হবে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। গুয়াগাছিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ক্যাম্প। সম্প্রতি অস্থায়ীভাবে এ ক্যাম্পটি চালু হয়েছে। ক্যাম্পটি হওয়ায় স্থানীয়রা অনেক খুশি। তারা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন।

০৯:৩৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement