ছবি: আপন দেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দোয়া ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জাঁকজমকপূর্ণ আয়োজন পরিহার করে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
আরও পড়ুন <<>> গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি-তিন বাহিনীর ডিজি
এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য ওবায়দুল বারী দিপু, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস আলী, মোস্তফা মোল্লা, যুবদল নেতা মো. মোজাফফর হোসেন জাফর, মো. জাফর মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল ফারুকী, কৃষক দলের কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































