Apan Desh | আপন দেশ

পুলিশ দেখে দৌড়, শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রীর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:০০, ১৮ নভেম্বর ২০২৬

পুলিশ দেখে দৌড়, শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রীর

ছবি: আপন দেশ

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার। 

নরসিংদীর রায়পুরায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পৌর এলাকার হাসিমপুর থেকে তাকে আটক করা হয়।

আটক নেত্রীর নাম তাসলিমা আক্তার। তিনি রায়পুরা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় পুলিশের একটি দল তাসলিমাকে দেখতে পায়।

আরও পড়ুন <> মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল আইনশৃঙ্ক্ষলা বাহিনী

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পুলিশ দেখে পালানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেয়া। দলটির অর্থের জোগানদাতা হিসেবে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়