Apan Desh | আপন দেশ

মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল আইনশৃঙ্ক্ষলা বাহিনী

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৩, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৬, ১৮ নভেম্বর ২০২৬

মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল আইনশৃঙ্ক্ষলা বাহিনী

ছবি: আপন দেশ

গাজীপুরে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নেন। পরে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। 

এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

আরও পড়ুন<<>>গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

তবে বেলা সোয়া ১১টার দিকেও শ্রমিকরা সড়কে আছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম আশরাফুল আলম। তিনি বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলেও তারা আশপাশের গলিগুলোতে অবস্থান নিয়েছেন। সুযোগ পেলেই আবার সড়কে নেমে আসছেন।

এদিকে পরিস্থিতি বিবেচনায় শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের মহানগরীর ১০টি তৈরি পোশাকের কারখানা জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চলের এসপি মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভালো আছে। অনেক কারখানা উৎপাদনে ফিরেছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়