Apan Desh | আপন দেশ

তৈরী পোশাক

পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের শীর্ষ দেশ চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সর্বশেষ তথ্য প্রকাশ করেছে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। এতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন। এ সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

১১:০৭ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা

শ্রমিকদের বকেয়া বেতন আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং তৈরি পোশাক খাতসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন। আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের সকল বকেয়া বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

০৭:৩৫ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

এক যুগেও হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার

এক যুগেও হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার

২০১৩ সালের ২৪ এপ্রিল। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজা। ভবনটিতে ছিলো তিনটি পোশাক কারখানা। শ্রমিকরা প্রতিদিনের মতো ওইদিন সকাল ৮টায় কর্মস্থলে হাজির হয়েছিলেন। উৎপাদনও শুরু করেছিলেন নির্ধারিত সময়ে। সাড়ে ৯টার দিকে এক বিকট শব্দে ধসে পড়ে ভবনটি। আশপাশে উড়তে থাকে ধুলো-বালি। শুরু হয় শ্রমিকদের স্বজনদের আহাজারি। একের পর এক বেরিয়ে আসতে থাকে মরদেহ। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হন সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র‍্যাব ও পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান। 

০৯:০৯ এএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement