Apan Desh | আপন দেশ

সড়ক অবরোধ

সাজেকে ফের অবরোধের ডাক

সাজেকে ফের অবরোধের ডাক

দু’দিন কর্মসূচি বন্ধ রাখার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ফের সড়ক অবরোধকর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বার্তায় জানানো হয়- ৪৮ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়াসহ সাজেকবাসীর ৩দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। এ জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করবে সংগঠন দু’টি। এদিকে চলতি মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজায় বন্ধের দিনগুলোতে পর্যটকের ঢল নামবে সাজেকে। যে কারণে সাজেকের হোটেল-মোটেল মালিকরা পর্যটন বরণে পূর্ব প্রস্তুতি সেরে রেখেছে। কিন্তু এ সময়ে হঠাৎ করে সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক কেন্দ্রিক পর্যটন ব্যবসায়ী এবং সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দারাও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক ও পর্যটন এলাকা উন্মুক্ত করে দেয়ার জোরালো দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

০৩:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

ফের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ফের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। এসময় ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘জান দিয়েছে হাদী ভাই, জুলাই কিন্তু বেছে নাই’; ‘বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’; ‘যেই হাদী জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদী’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অবরোধকারীদের।

০৩:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

শহিদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় পুনরায় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সমাধি জিয়ারত কর্মসূচি শেষ হওয়ার পরপরই নেতাকর্মীরা ফের রাজপথে অবস্থান নেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করেন। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকালে নিরাপত্তার খাতিরে তারা সাময়িকভাবে অবরোধ তুলে নিয়েছিলেন। তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পরপরই তারা মিছিল নিয়ে পুনরায় মূল সড়কে চলে আসেন। এসময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন, অবরোধ শুরু করেন।

০৪:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

শিক্ষাভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষাভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

একদফা দাবিতে শিক্ষাভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার এ কথা জানিয়েছেন। এর আগে সকাল থেকেই সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষাভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। দুপুর ১টার দিকে তারা শিক্ষাভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেসক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

০৯:১৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement