ছবি: আপন দেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. আসাদুজ্জামান আসাদ (৪৮) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সোহাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান আসাদ উপজেলার ২ নম্বর সোহাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য। এ ছাড়া তিনি ময়মনসিংহ চেয়ারম্যান ফেডারেশনের সাবেক শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন<<>>ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুলিশের ভাষ্য, আসাদুজ্জামান আসাদ সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































