ছবি: আপন দেশ
টানা ছয় দিন বন্ধ থাকার পর পাহাড়ের পর্যটন নির্ভর অন্যতম গুরুত্বপূর্ণ পথ বান্দরবান-থানচি সড়কে বুধবার (১৪ অক্টোবর) থেকে আবারও চালু যাত্রীবাহী বাস চলাচল।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়ায় পরিবহন শ্রমিক ও মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
একটি সশস্ত্র পাহাড়ি গ্রুপের মোটা অঙ্কের চাঁদার দাবি ও হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার অভাবে এই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকরা।
বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটি ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছি।
তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন <> ন্যাশনাল ব্যাংককে আরও ৭ হাজার কোটি টাকা যোগান দিল বাংলাদেশ ব্যাংক
বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে স্কর্ট ব্যবস্থা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে প্রতিদিন উভয়দিক থেকে ৩টি করে মোট ৬টি বাস চলাচল করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উভয় দিক থেকে দুটি করে মোট ৪টি বাস চলাচল করবে।
এদিকে বাস চালকরা জানান, অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের বাস চালাতে হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আরও অনেক বেড়ে যাচ্ছে।
তবে নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































