Apan Desh | আপন দেশ

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৭, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩৭, ২ অক্টোবর ২০২৬

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি: আপন দেশ

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ছাতিহাটি শহীদ শাহেদ হাজারী ডিগ্রী কলেজ মাঠে ছাতিহাটি জি.আর যুবক সমিতির উদ্যোগে গোল্ড কাপ টুর্নামেন্ট হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে  শহীদ সাহেদ হাজারী ডিগ্রী কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

খেলায় মহেলা স্পোর্টিং ক্লাব বনাম হেমনগর স্পোটিং ক্লাব অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল। 

আরও পড়ুন<<>>সরকার দেশকে রক্ষার উদ্যোগ নিয়েছেন: প্রতিমন্ত্রী আজাদ

খেলার উদ্বোধন করেন সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসরার চেয়ারম্যান সৈয়দ মারুফুল ইসলাম টিটন। বিশেষ অতিথি ছিলেন ৮নং পাইকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো.আজাদ হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি মীর ফরহাদ আলী, পাইকরা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদ প্রমুখ।

খেলার প্রথমার্ধেই ১২ মিনিটের মাথায় ১ম গোলটি করেন হেমনগর স্পোর্টিং ক্লাবের ১৯ নাম্বার জার্সি পরিহিত হাসান। ৬০ মিনিটের খেলায় ১ শুন্য গোলে মহেলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে হেমনগর স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়