ফাইল ছবি, আপন দেশ
যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, দু’টি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, জিরা, দেড়কেজি কিশমিশ, ২৪০টি চকলেট ও ৭০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক তিনলাখ ৮১ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন<<>>সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































