ছবি: আপন দেশ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তা ছাড়া নাশকতা নাকি অন্য কারণে ট্রেনটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে।
আরও পড়ুন <<>> পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটির বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































