ছবি : সংগৃহীত
চলমান এশিয়ান গেমসে একের পর এক হারের খবর আসছিল বাংলাদেশ দলের। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালেই সুখবর দিয়েছে বাংলাদেশ কাবাডি দল। ছেলেদের কাবাডিতে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বিকেলে চাইনিজ তাইপেকে হারালে এশিয়াডে পদক নিশ্চিত হবে তাদের ।
এশীয় কাবাডিতে দক্ষিণ কোরিয়া কাবাডি দল শক্তিশালী। ২০১৮ এশিয়াডে রৌপ্য পদক জিতেছিল তারা। সে দলের বিপক্ষে বাংলাদেশ এদিন হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জেতে।
খেলা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।
আরও পড়ুন<<>>ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের
বিকেলেই চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কোচ বললেন, তাইপেকে হারাতে পারলে আমরা পদকের খুব কাছাকাছি থাকব। মূলত তাইপের ম্যাচের ওপরই অনেকাংশে পদক নির্ভর করছে। এক দিনে দুই ম্যাচ কোনো অজুহাত দেব না। কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে কোনো ইনজুরি নেই।
ছেলেদের কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্ট। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারালে বাংলাদেশের রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































