Apan Desh | আপন দেশ

 টাকার বিনিময়ে শিশুকন্যাকে বিক্রি, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

 টাকার বিনিময়ে শিশুকন্যাকে বিক্রি, আটক ৩

ছবি: আপন দেশ

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ফাতেমাকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশের ধারাবাহিক অভিযানে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদুল্লাপুর সারবাজার থেকে সকাল আনুমানিক ৯টার পর হামিদুল নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাসের হেলপার মজিদকে আটক করা হয়। এরপর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকা থেকে মোছা. মোরশেদাকে আটক করে পুলিশ।  

আরও পড়ুন<<>>আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ মদনের পাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।  এ  ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়