Apan Desh | আপন দেশ

পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী

ছবি: আপন দেশ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাকে এমপি হোস্টেল থেকে হেফাজতে নেয়া হয়। এসময় ওই ফ্ল্যাট থেকে তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকেও হেফাজতে নেয় পুলিশ। 

রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

ইবনে মিজান জানান, এটি হত্যা না আত্মহত্যা- সেটি তদন্তের পর জানা যাবে।

পুলিশের একটি সূত্র জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা তা সেটি নিশ্চিত হতে হবে। যদি আত্মহত্যা হয়ে থাকে, সেক্ষেত্রে প্ররোচনা দেয়া হয়েছে কিনা- সেটি নিশ্চিত হতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন <<>> গাজী নজরুলের কিশোরী স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য

তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, যে ভবনে মরদেহ পাওয়া গেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। 

উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch