Apan Desh | আপন দেশ

সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার

ছবি : আপন দেশ

সংবিধান সংশোধন নয়, সংস্কার চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিএনপির উদ্যোগে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্যও প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে শুরু থেকেই এ উদ্যোগের বিরোধিতা করা হয়েছে। 

তিনি বলেন, সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও বিষয়টির বিরোধিতা করেছিলেন। আমরা সংস্কারের পথ এড়িয়ে সংশোধনের নামে এ কমিটি গঠনকে কনসেপচুয়ালি প্রত্যাখ্যান করছি।

আরও পড়ুন: ‘অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব’

জামায়াতের এ নেতা বলেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগটি অবশ্য চলতি বছরের এপ্রিল থেকে আলোচনায় আসে। ২৯ এপ্রিল সরকারদলীয় পক্ষ থেকে এ ধরনের একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়। পরবর্তী সময়ে বিরোধী দল থেকে সদস্য না দেয়ায় ১৩ জুলাই ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।

গোলাম পরওয়ার আরও বলেন, ওই কমিটির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর কাছে মতবিনিময়ের জন্য প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ১১ দলীয় ঐক্য সেই আহ্বানে সাড়া না দিয়ে কেন সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছে—সেটি পরিষ্কার করতেই এ আয়োজন করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়