Apan Desh | আপন দেশ

সব কওমি মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৬

সব কওমি মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

ছবি : আপন দেশ

সব মাদরাসার শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। 

নির্দেশনা অনুসারে, মাদরাসার সব শিক্ষার্থীর শারীরিক শাস্তি পুরোপুরি নিষিদ্ধ করা হয়।

একই সঙ্গে দেশের ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও অধিভুক্ত মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠন ও কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের শাসনের উদ্দেশ্য হবে সংশোধন ও কল্যাণ; কোনোভাবেই প্রতিশোধ নেয়া নয়। রাগের অবস্থায় কোনো শিক্ষার্থীকে শাস্তি দেয়া যাবে না।

আরও পড়ুন: বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, ইতালিতে কপাল পুড়ছে বিদেশি শিক্ষার্থীদের

শাসনের ক্ষেত্রে প্রথমে নম্রভাবে সতর্ক করা, প্রয়োজনে মৃদু ভর্ৎসনা ও ধমকের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে। একান্ত প্রয়োজন হলে সর্বশেষ ধাপে অভিভাবককে ডেকে লিখিতভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে কোনো অবস্থাতেই শিক্ষার্থীকে শাস্তিস্বরূপ প্রহার করা যাবে না। লাঠি, বেত বা অন্য কোনো যন্ত্র দিয়ে আঘাত করা, মুখমণ্ডল, মাথা কিংবা স্পর্শকাতর অঙ্গে আঘাত করা এবং হাড় ভাঙা, রক্তপাত বা দাগ সৃষ্টি হতে পারে। এমন যেকোনো শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান, গালমন্দ, কটু ভাষায় সম্বোধন, ঘৃণাসূচক নামে ডাকা। যেকোনো ধরনের মানসিক নির্যাতনমূলক আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনা লঙ্ঘনকারী শিক্ষক বা শিক্ষিকাকে শরিয়ত ও প্রচলিত আইন, উভয় দৃষ্টিতে জবাবদিহির আওতায় আনা হবে।

তা ছাড়া সব মাদরাসায় ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি গঠন বা পুনর্গঠন করে তা সক্রিয় রাখার নির্দেশ দিয়েছে আল-হাইআতুল উলয়া। শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে কোনো অসদাচরণ, নির্যাতন বা হয়রানির অভিযোগ থাকলে। তা কমিটির কাছে জানানোর সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দিতে হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়