ছবি: আপন দেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি)ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বংশাল ইউনিট আওয়ামী লীগের কর্মী রায়হানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন : সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের পর গ্রেফতার রায়হানের বাসা থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত আরও ৪টি ককটেল। এছাড়াও জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।
গত দুদিন ধরে রাজধানীতে চলমান ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমপৃক্ততা রয়েছে বলেও জানান ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































