Apan Desh | আপন দেশ

দুই হাজার আইফোনসহ গ্রেফতার ৬ বিদেশিকে আদালতে হাজির

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুই হাজার আইফোনসহ গ্রেফতার ৬ বিদেশিকে আদালতে হাজির

ছবি: আপন দেশ

কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ৭৫টি ল্যাপটপসহ গ্রেফতার হওয়া ৬ বিদেশী নাগরিককে আদালতে আনা হয়েছে। 

তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সাইবার আইনে মামলা ছিল। সেই মামলার অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চাইবে সিআইডি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাদের কক্সবাজার আদালতে আনা হয়।

আরও পড়ুন : জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালতে তোলা হবে তাদের। সেখানে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে রিমান্ড চাওয়া হতে পারে।

গেল ৯ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
 

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়