ছবি: আপন দেশ
রাজশাহী রেলস্টেশনে চিফ কমার্শিয়াল ম্যানেজার আহসানউল্লাহ ভূঁইয়ার ওপর হামলা হয়। এ হামলার প্রতিবাদে টাঙ্গাইল রেলস্টেশনের বুকিং সহকারীরা মানববন্ধন করেছেন।
সোমবার (১০ আগস্ট) টাঙ্গাইল রেলস্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল স্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম, সহকারী স্টেশন মাস্টার নাজমুল ইসলাম, বুকিং সহকারী গ্রেড-২ আশরাফুল ইসলাম ও তারেক রহমান।
আরও পড়ুন <<>> জনগণ স্বৈরাচার-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: জামায়াত আমীর
বক্তারা বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রেলকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































