Apan Desh | আপন দেশ

মৃত্যুদণ্ড

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। দণ্ডপ্রাপ্ত সবাই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

০৫:২১ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

শিশু রিফাত হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড

শিশু রিফাত হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে মুক্তিপণের দাবিতে আট বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধের সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় অপর পাঁচ আসামিকে শিশু আইন অনুযায়ী ১০ বছর করে কারাদণ্ড (আটকাদেশ) দেয়া হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং শিশু আদালত-১ এর বিচারক মো. আনোয়ারুল হক  চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ১. মো. আবুল কালাম আজাদ, ২. মো. সেলিম ইসলাম (পলাতক), ৩. মো. মেহেদী হাসান, ৪. মো. রাজু মিয়া ওরফে পাঁচফুল, ৫. মো. সাগর (পলাতক)।

০৯:৪০ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৬ বছর ধরে পলাতক থাকার পর হত্যা মামলার এক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কালাম মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত। সোমবার (১১ মে) দিবাগত রাতে র‍্যাবের সহযোগিতায় তাকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আরিফুর রহমান জানান, ২৬ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এটিকে পাকুন্দিয়া থানার পুলিশের বড় অর্জন বলে দাবি করেন তিনি।

০৫:৪৪ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

মামলার রায় নিয়ে যা বললেন আবু সাঈদের বাবা-মা

মামলার রায় নিয়ে যা বললেন আবু সাঈদের বাবা-মা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায়।

০৬:১২ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়ার আলোচিত মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ৫৯১ পৃষ্ঠার এ রায়ে অপরাধের ভয়াবহতা এবং আসামিদের সংশ্লিষ্টতার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ স্বাক্ষরের পর রায়টি প্রকাশ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন— সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ কর্মী রনি ভূঁইয়া।

০৩:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

ধানমন্ডির জোড়া হত্যা মামলায় গৃহকর্মীর মৃত্যুদণ্ড

ধানমন্ডির জোড়া হত্যা মামলায় গৃহকর্মীর মৃত্যুদণ্ড

ঢাকার ধানমন্ডিতে সাত বছর আগে আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি হত্যাকাণ্ড ঘটে। এ মামলায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আফরোজার বাসার কর্মী বাচ্চু মিয়াকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত সুরভীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মাহফুজ হাসান। এর আগে গত ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য থাকলেও প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

০৫:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

খুলনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে খুলনায় ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনা ও হট্টগোলের মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা সদর আসনের আলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতার সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরের হাজী মহসিন রোড বাইলেন এলাকায়। দলের প্রবীণ এ নেতার আকস্মিক মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় আলিয়া মাদরাসা অ্যাকাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।

১১:০৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement