Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৯, ২০ জুলাই ২০২৬

শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ একই মাদ্রাসার অধ্যক্ষ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকার করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। 

আরও পড়ুন<<>>কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায়, শিক্ষক তার সঙ্গে অনাকাঙিক্ষত ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch