Apan Desh | আপন দেশ

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০১, ২০ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ছবি : আপন দেশ

নিখোঁজের দুইদিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমী ফল ব্যবসায়ী মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকাল ১১ টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা নামক এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে,  শনিবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে নৌপথে  নিজের নৌকা (ইঞ্জিন চালিত বোট)  করে কাপ্তাই উপজেলায় ফেরার পথে নিখোঁজ হন মাসুদ। তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন<<>>ক্যাশ-মেমো না থাকায় জরিমানা, গুদাম সিলগালা

রোববার (১৯ জুলাই) সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লে.কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে একটি ৮ সদস্যর ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছিলো। 

বিএনপি নেতা  মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান  রুবেল বিএনপি নেতার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement