Apan Desh | আপন দেশ

ইংল্যান্ডের কাছে সিংহাসন হারাল ভারত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ডের কাছে সিংহাসন হারাল ভারত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। এতেই ভারতকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে থ্রি লায়ন্সরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাংকিংয়ে এ পরিবর্তন এসেছে।

দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১।

ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সে এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।

আরও পড়ুন <<>> ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের

হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর ২৬টি টি-টোয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়।

বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে হারে ভারত। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারতীয়রা।

হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়