Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমা‌রের দূতকে জানা‌ল সরকার

রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমা‌রের দূতকে জানা‌ল সরকার

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ দাবি করে নতুন বিবৃতি দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমা‌রের এ দা‌বি প্রত্যাখ্যান ক‌রেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করা সঠিক নয়। তারা নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন একটি জনগোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।

০৭:১৭ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার অভ্যন্তরে জেগে ওঠা ‘নারিকেল বাগান’ চরে এ বিস্ফোরণ ঘটে। আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১০) এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল চারটা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

১১:৫০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে জাপান সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে। মঙ্গলবার (০৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন। এ অর্থ সহায়তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সমন্বিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আশ্রয় সুবিধা উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ, এলপিজি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাইট ম্যানেজমেন্ট এবং সাইট ডেভেলপমেন্ট কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

০৯:০১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

অস্ত্রসহ আসা ২২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

অস্ত্রসহ আসা ২২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

মিয়ানমারে সংঘাতের মধ্যে বাংলাদেশের ক্যাম্প ছেড়ে রাখাইনে যাওয়া এবং পরে অস্ত্রসহ ফিরে আসা ২৩ রোহিঙ্গার মধ্যে ২২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ। গ্রেফতারের পর কারাগারে থাকা মো. সাদেক নামের এক রোহিঙ্গা অসুস্থ হওয়ায় তার রিমান্ডের অনুমতি দেননি বিচারক। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা শুনানি শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। জানান মামলার তদন্ত কর্মকর্তা উখিয়ার থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার।

০৫:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

রোহিঙ্গাদের দেশে ফেরা এখন অনিরাপদ: যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের দেশে ফেরা এখন অনিরাপদ: যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের নিজ দেশে (মিয়ানমার) ফিরে যাওয়া অনিরাপদ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তা দেয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতা, ধর্ষণ ও নৃশংস হত্যাভিযানের ৬ বছর পূর্ণ হলো আজ। সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে বহনযোগ্য অল্পকিছু জিনিস নিয়ে পালাতে বাধ্য করেছিল শাসকদের গণহত্যা।

০৭:১৪ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার

মার্কিন দুই কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

মার্কিন দুই কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

ঢাকা: বাংলাদেশ এবং ওয়াশিংটনের মধ্যে বিরাজ করছে উত্তেজনাপূর্ণ সম্পর্ক। এরই মধ্যেই চারদিনের সফরে আজ শনিবার (১২ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পাশাপাশি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। সফরে আসা কংগ্রেসম্যানরা হলেন দেশটির হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য, মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসছে তারা। ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।

১২:৫৮ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement