Apan Desh | আপন দেশ

সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে পালাল প্রবাসীর স্ত্রী 

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৯, ৩ জুলাই ২০২৬

সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে পালাল প্রবাসীর স্ত্রী 

ছবি: আপন দেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে পালিয়ে গেছেন ওই নারী। একই সঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন নিখোঁজ নারীর মা নাজমা আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। স্বামী বিদেশে থাকায় তিন সন্তানকে নিয়ে তিনি মায়ের বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, চাটখিল দক্ষিণ বাজার এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে নিশাত আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

পরিবারের দাবি, গত ২৭ জুন দুপুরে রিয়াজ হোসেন নিশাত আক্তারকে নিয়ে চলে যান। যাওয়ার সময় তিন সন্তানকে নানার বাড়িতে রেখে যান নিশাত।

আরও পড়ুন<<>>অসহায় বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

অভিযোগে আরও বলা হয়েছে, ঘর ছাড়ার সময় নিশাত প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা, প্রায় ১৪ জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি স্বর্ণের চেইন, দুটি ব্রেসলেট এবং প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি স্কুটি নিয়ে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, পরে নিশাতের কক্ষ তল্লাশি করে একটি হলফনামা (অ্যাফিডেভিট) পাওয়া যায়। তাদের দাবি, ওই নথিতে দেখা যায়, গত ৪ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি গোপন রেখে অর্থ ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে রিয়াজ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement