Apan Desh | আপন দেশ

বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২০:৪১, ৩০ জুন ২০২৬

আপডেট: ২০:৫০, ৩০ জুন ২০২৬

বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

ছবি: আপন দেশ

বাগেরহাটের রামপাল উপজেলার চিপস খাওয়ার পর অসুস্থ হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও একজন নারী অভিভাবক। অসুস্থ্য হওয়ার পর দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে চিপস খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি শুরু হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নিয়ে যান।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান বলেন, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে মোট ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে মৈত্রী হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

আরও পড়ুন<<>>হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

অসুস্থ শিক্ষার্থীরা হলো- প্রাপ্তি অধিকারী, তুফান শেখ, রাজদীপ, আখিরা, লামিয়া, জান্নাতুল, আরহী মণ্ডল, রাহুল মণ্ডল, সৃষ্টি বিশ্বাস, ফাতেমা আক্তার, আম্বিকা, প্রভাতী এবং অভিভাবক দীপিকা হালদার। তাদের মধ্যে জান্নাতুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মৈত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় অসুস্থ্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে কেনা অনুমোদনহীন চিপস খাওয়ার পরই শিক্ষার্থীদের মধ্যে একে একে অসুস্থ্য হওয়া শুরু করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch