Apan Desh | আপন দেশ

আমদানি

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এ চালানটি ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো হয়। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায় এসব জ্বালানি তেল। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। পার্বতীপুর ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে এটি ষষ্ঠ চালান। এ নিয়ে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান।

১১:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

দেশে রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া

দেশে রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ৬০ দিনের ছাড় সংক্রান্ত প্রকাশিত সংবাদকে ভুয়া বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (১৭ এপ্রিল) বিভাগটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে, তবে এ বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্তের তথ্যও বিভাগ থেকে দেয়া হয়নি।

১১:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

৩ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন

৩ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন

তিন লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিপ্রেক্ষিতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণে এ উদ্যোগ নেয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (০৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানায়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব ছিল এক লাখ টন করে তিন কোম্পানি থেকে মোট তিন লাখ টন ডিজেল কেনা হবে। ডিজেল কেনার তিন প্রস্তাবই নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ডিজেল সরবরাহ করবে বলে জানিয়েছে ইয়ার এনার্জি এজি, কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি এবং সিকদার ইন্টারন্যাশনাল। 

০৮:৪৪ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

‘জ্বালানি আমদানিতে মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার’

‘জ্বালানি আমদানিতে মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই। এ সংক্রান্ত উদ্ভূত যে কোনো পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের বাইরের সোর্স থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নজর দিচ্ছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্য ছাড়াও যেসব সোর্স থেকে জ্বালানি আনা যেতে পারে সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হবো।

০৭:১১ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি, কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায় সে চেষ্টা করছি। এছাড়া রাশিয়া থেকে ২ মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। মনির হোসেন চৌধুরী বলেন, রাশিয়া থেকে ২ মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আমেরিকার কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। কিছু দেশে আমেরিকার স্যাংশন থাকায় অনুমতির এ প্রক্রিয়ায় যেতে হয়েছে।

০৪:৫২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement