Apan Desh | আপন দেশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:২৩, ১৮ মে ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি : আপন দেশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তাদের মৃত্যু হয়।

নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজনরা জানান, সোমবার সকালে বাড়িতে মজিবর খাঁ ফ্যানে ধান উড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎসংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এসময় বিদ্যুৎস্পর্শ হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও মারা যায়।

আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৫ জেলায়

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়