ছবি : আপন দেশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে গেলে এ যানজটের সূত্রপাত হয়।
এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।
আরও পড়ুন : দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে কত কমলো?
তথ্যটি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বৃহস্পতিবার (১৪ মে) রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে।
দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































