Apan Desh | আপন দেশ

মুন্সীগঞ্জ জেলা

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের টিকা না দেয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ৬ বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি বলেন, সরকার এখন সারা দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ এপ্রিল থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

১১:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

‘পরিশ্রম-সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়’

‘পরিশ্রম-সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, পরিশ্রম ও সততা মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়। মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী চারটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১৫ এপ্রিল) রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনোয়ার আলদীন বলেন, তোমরা দেশের আগামীর স্বপ্ন সারথী। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এবং বড় হওয়ার সাহস দেয়। যার স্বপ্ন যত বড়, সে তত বড় মানুষ। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সে স্বপ্নকে বাস্তবে রূপ দেৎয়ার জন্য একাগ্রতা, অব্যাহত প্রচেষ্টা, শৃঙ্খল ও দৃঢ় মানসিকতা প্রয়োজন। বড় স্বপ্ন দেখা এবং তা অর্জনের জন্য সততার সঙ্গে পরিশ্রম করাই মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়।

১১:২১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

চুরির অপবাদে দুই যুবককে পিটিয়ে হত্যা

চুরির অপবাদে দুই যুবককে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বৈদ্যুতিক তার চুরির অপবাদে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। নিহতরা হলেন উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি হচ্ছে—এমন সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে। পরে তাদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ রেখে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার। পরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

০৪:০৪ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একসঙ্গে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে  টঙ্গীবাড়ির যশলংয়ে দরজারপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুর্য (৩০)। তাদের মধ্যে ঘটনাস্থলে মারা যান সানিয়াত ও সাকিব এবং গুরুতর আহত অবস্থায় তুর্যকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ৩ বন্ধু মারা যান।

১২:২০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement