Apan Desh | আপন দেশ

যানজট

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সেতু এলাকা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার জুড়ে উত্তরবঙ্গগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার (০৬ জুন) সকালে যমুনা সেতুর ওপর ও আশপাশের এলাকায় কয়েকটি বিভিন্ন যানবাহন বিকল হওয়ায় মহাসড়কে ওই যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যানজটের কারণে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

০৫:২০ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

বৃহস্পতিবার (২৮ মে) সারা বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ইদুল আজহা। ঢাকার অধিকাংশ মানুষ ঈদ উদযাপনে পাড়ি জমিয়েছেন গ্রামে। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সান্নিধ্য ও এক সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ব্যস্ততম সড়কগুলোতে নেই আগের মতো যানজট নেই। বুধবার (২৭ মে) রাজধানীর বিজয়সরণি, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। যেসব এলাকা সর্বদায় যানবাহন মুখর থাকতো সেখানে এখন যানবাহনের সংখ্যা বেশ কম। বছরের অন্য সময় যেসব এলাকায় দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি। অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা।

০৩:৩৩ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

বৈরী আবহাওয়ার কবলে ঘরমুখো মানুষ, দীর্ঘ যানজটে ভোগান্তি

বৈরী আবহাওয়ার কবলে ঘরমুখো মানুষ, দীর্ঘ যানজটে ভোগান্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে সরকারি অফিস-আদালতের ছুটি। ছুটির শুরুতেই ঘরমুখো মানুষের যাত্রায় হানা দিয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে সড়ক ও নৌপথের যাত্রী চলাচলে। সোমবার (২৫ মে) সকাল থেকে সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা যায়, ঘরমুখো মানুষের উপস্থিতি কম। টার্মিনালে যাত্রীদের ভিড় কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ঘাটে যাত্রীদের সারিবদ্ধভাবে লঞ্চে উঠতে দেখা যায়। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলার চরফ্যাশনে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে কর্মরত মাহমুদ। তিনি বলেন, বাসের চেয়ে লঞ্চযাত্রা আমার জন্য সুবিধাজনক। এবার সদরঘাটে তেমন ভিড় নেই, বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে না। আশা করি স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারব।

০৮:০৭ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

ঢাকা মহানগরীর যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শহরের ভেতরে থাকা অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (০৫ এপ্রিল) ডিএমপি সদর দফতর থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যও রয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার পরিচালিত হচ্ছে। অনেক ক্ষেত্রে রুট পারমিট ছাড়াই এসব কার্যক্রম চলছে।

০৮:২৭ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

চন্দ্রা-নবীনগর সড়কে ৩০ কিলোমিটার যানজট

চন্দ্রা-নবীনগর সড়কে ৩০ কিলোমিটার যানজট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে মানুষ ছুটছেন গ্রামের পথে। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়ক জুড়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কয়েকশ কারখানা ছুটি হওয়ার পর থেকেই সড়কে চাপ বাড়তে থাকে। বিকেল সোয়া চারটার দিকে বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীরা ভিড় জমান উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা এলাকায়।

০৮:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি

সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি

ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়াসহ বিভিন্ন পয়েন্টে গণপরিবহনের চাপ বেড়েছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর ও নবীনগরে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

০৮:২৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘নিরাপদ ঈদ যাত্রা-চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার’

‘নিরাপদ ঈদ যাত্রা-চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার’

পবিত্র ঈদকে সামনে রেখে দেশের সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এসময়ে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি। সোমবার (০৯ মার্চ) ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদ বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সায়দাবাদ বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

০৭:১৯ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

ফের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ফের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। এসময় ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘জান দিয়েছে হাদী ভাই, জুলাই কিন্তু বেছে নাই’; ‘বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’; ‘যেই হাদী জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদী’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অবরোধকারীদের।

০৩:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

ফার্মগেট অবরোধ, তীব্র যানজট-ভোগান্তি

ফার্মগেট অবরোধ, তীব্র যানজট-ভোগান্তি

রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ছাত্রাবাসে ২ পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।’ 

১২:৩১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (০৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। ডাইভারশন থাকবে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং।

০৮:৪১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement