Apan Desh | আপন দেশ

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩২, ৩১ মার্চ ২০২৬

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি : আপন দেশ

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে সিলেটগামী এই ট্রেনে আগুন লাগার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

সরেজমিনে দেখা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট স্টেশন মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে ট্রেনটি উদ্ধার করা হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement