Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, জামায়াত নেতা কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ২৮ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, জামায়াত নেতা কারাগারে

আজিজুল হক। ছবি : আপন দেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার ঝনকা বাজার এলাকা থেকে আজিজুল হককে গ্রেফতার করা হয়। তিনি কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত।

অভিযোগ অনুযায়ী, একটি ফেসবুক পেজে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি এডিট করে পোস্ট করা হয়। পরে আজিজুল হক সেটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই পেজ থেকে নিয়মিত সরকারবিরোধী পোস্ট দেয়া হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন <<>> জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ বললেন আমির হামজা

মুক্তাগাছা থানা-পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠায়। আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, আজিজুল হক দলের দায়িত্বশীল কোনো নেতা নন; তিনি একজন সাধারণ কর্মী।

আপন দেশে/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement