Apan Desh | আপন দেশ

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:০১, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ২৩:০৩, ২৭ মার্চ ২০২৬

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেতাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য ছিলেন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

আরও পড়ুন <<>> শেরপুরে ২৫ হাজার লিটার তেল মজুত, জরিমানা

ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement