Apan Desh | আপন দেশ

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১৭ মার্চ ২০২৬

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

পটুয়াখালীর গলাচিপায় খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের বাস্তবতায় সেচ ও কৃষিনির্ভর অর্থনীতি সম্প্রসারণে এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে নির্দেশনা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিকতার চেয়ে দ্রুত কাজ শুরু করাই সরকারের লক্ষ্য। তাই উদ্বোধনী অনুষ্ঠানে নামফলক বা ফুলেল শুভেচ্ছার আয়োজন রাখা হয়নি। প্রধানমন্ত্রীর কাজের প্রতি নিষ্ঠা তুলে ধরে তিনি বলেন, জনগণের সমর্থন ধরে রাখতে উন্নয়ন কার্যক্রমের ওপরই জোর দেয়া হচ্ছে।

আরও পড়ুন <<>> ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় এ কাজ শুরু হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত