ছবি : সংগৃহীত
ইসরায়েলের সাধারণ নির্বাচনে হেরেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। এ পরাজয়ের পর তিনি নতুন কৌশল গ্রহণ করেছেন। আরব দলগুলোর বিরুদ্ধে তিনি অবৈধভাবে ভোটার ট্র্যাকিংয়ের অভিযোগ এনেছেন।
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে আপিল করার ঘোষণাও দিয়েছে তিনি।
লিকুদের দাবি, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি ট্র্যাক করে উপস্থিতি বাড়িয়েছে আরব দলগুলো, যা নেতানিয়াহুর জোটকে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত করেছে। এ বিষয়ে জেরুজালেম জেলা আদালতে ১৭ নভেম্বরের মধ্যে আপিল করা হবে।
আরও পড়ুন <<>> ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, এ ধরনের নিষিদ্ধ অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেছে স্বয়ং লিকুদ পার্টির কর্মীরাই (৩২%)। এছাড়া নির্বাচন নিয়ে চলা দুটি প্রধান জালিয়াতির তদন্তও প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে।
নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে ফলাফল চূড়ান্ত করায় তা প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দেয়া হয়েছে। পার্লামেন্টে ৬৭ জন এমপির সমর্থনে বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জনের।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































