ছবি: আপন দেশ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (০৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাৎ করেন।
এর আগে, রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে আহবায়ক করা হয়। এছাড়া তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































