পালিয়ে যাওয়ার ২ সপ্তাহ পর ফিরে এলেন জামাই-শাশুড়ি, অতঃপর...
স্ত্রী রেখে শাশুড়িকে নিয়ে পালিয়ে যান জামাই। প্রায় ২ সপ্তাহ নিখোঁজ থাকার পর তারা পুনরায় এলাকায় ফিরে এসেছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। স্থানীয়দের তথ্যমতে, ২ বছর আগে সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা এলাকার আউয়াল মাতুব্বরের ছেলে পিকআপ চালক রাহুল মাতুব্বরের সঙ্গে একই এলাকার প্রবাসী মনির মাতুব্বরের মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
০২:৫০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার