ছবি: আপন দেশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া নামের এক যুবক। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার আগে নিজের বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন।
রাশেদের গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে দুধ রেখে রাশেদ বসেছেন। তার মা মগ দিয়ে তার মাথায় দুধ ঢালছেন। রাশেদ এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন।
রাশেদ দাড়িয়া (৩৫) কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। তিনি জানান, তিনি দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলছেন। এ জুয়ার কারণে তার প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছে। দেনার কারণে দীর্ঘদিন তিনি নানা ধরনের হতাশায় ভুগেছেন।
আরও পড়ুন <<>>কলেজছাত্রর মৃত্যুতে উত্তাল ময়মনসিংহ
রাশেদ বলেন, পরিবারের পরামর্শে কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া ত্যাগের ঘোষণা দিলাম। আমি সব যুবককে অনুরোধ করব, কেউও সর্বনাশা জুয়া খেলবেন না। এতে কেউ লাভবান হতে পারে না, সবাই ধ্বংস হয়। যারা জুয়া খেলেন, তারা এ পথ থেকে ফিরে আসুন।
এদিকে, রাশেদের জুয়া ত্যাগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তার পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলায় ধারদেনা হয়ে দীর্ঘদিন হতাশায় ভুগছিল। এখন সে জুয়া ছেড়ে বিদেশ যাচ্ছেন। তার মঙ্গল হোক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































