Apan Desh | আপন দেশ

বীর মুক্তিযোদ্ধা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু। তাকে আওয়ামী লীগ নেতা দাবি করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদের স্বাক্ষরে সাত সদস্যের গাইবান্ধা জেলা ইউনিট কমিটি গঠন করা হয়। এতে আশরাফুল ইসলাম রঞ্জুকে আহবায়ক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।

০৯:২৮ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৮:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে বাঁশের সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৭ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা কবরস্থানটির সীমানা প্রাচীর ও বাঁশ দিয়ে ঘেরা অংশে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে এলে কবরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা বলতে থাকলে স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নেভান। সেখানে পেট্রোল ও কেরোসিনের গন্ধ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

০৮:৪০ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে মেলে লাল সবুজের পতাকা ও স্বাধীন রাস্ট্র। দেশকে বাচাঁতে সেদিন যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাদের মধ্যে ছিলেন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ৬৬ শিক্ষার্থী। পাকিস্থানী হানাদার বাহিনীর সঙ্গে বিভিন্ন সম্মুখযুদ্ধে লড়াই করেছেন তারা। বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব পেয়েছেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র বশির আহমেদ, নূর ইসলাম ও মতিউর রহমান।

০৭:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement