Apan Desh | আপন দেশ

কেশবপুরে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসানের গণসংযোগ 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ২৯ জানুয়ারি ২০২৬

কেশবপুরে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসানের গণসংযোগ 

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার-এ সংস্কারবাদী আদর্শকে জনগনের মধ্যে জানান দিচ্ছেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান। তিনি কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন,গ্রাম ও ওয়ার্ডে প্রতিনিয়ত গণসংযোগ, উঠান বৈঠক,প্রচার প্রচারণা করছেন ।

গণসংযোগ করে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন এবং ঈগল মার্কায় ভোট প্রার্থনা করছেন। ব্যারিস্টার মাহমুদ হাসান গণসংযোগকালে বলেন, তিনি নির্বাচনে বিজয়ী হলে কেশবপুর উপজেলার স্কুল,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়ন সহ কেশবপুর উপজেলাবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবেন এবং কেশবপুরকে মাদক,সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন। 

আরও পড়ুন<<>>আগে ৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল

গণসংযোগের সময় তার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ,কর্মী-সমর্থকবৃন্দসহ বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত