Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় দলীয় মনোনয়ন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ৮ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় দলীয় মনোনয়ন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

বিএনপি দলীয় মনোনয়নকে ঘিরে সাতক্ষীরা-৩ আসনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছে মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলমের অনুসারীরা। 

শনিবার (০৮ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে অংশ নেয় বিএনপির একাংশের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নারী পুরুষসহ হাজারও সাধারণ মানুষ। 

আরও পড়ুন<<>>কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক রহমান

আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে। এরপর থেকেই তার মনোনয়ন প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন করে আসছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম অনুসারীরা।  

তাদের দাবি, কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে আসনটিতে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় লাগাতার এ আন্দোলন কর্মসূচি চলবে। সবশেষ দাবি পূরণ না হলে গণপদত্যাগের ঘোষণাও দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু