Apan Desh | আপন দেশ

লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ২০ এপ্রিল ২০২৫

লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু

ছবি: আপন দেশ

রাজশাহীর পুঠিয়ায় লুকোচুরি খেলার সময় ফ্রিজের পেছনে লুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৫) ও তার ভাগ্নি সোলাইমানের মেয়ে সাইফা খাতুন (৭)। তারা একই পরিবারের সদস্য এবং পার্শ্ববর্তী আকবর হোসেনের ছেলে মিলনের বাড়িতে লুকোচুরি খেলছিল।

আরওপড়ুন<<>>দলবদ্ধ ধর্ষণের পর শিশু জুঁইকে হত্যা, গ্রেফতার ৫

স্থানীয়রা জানান, খেলার সময় ফ্রিজের পেছনে লুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শিশুরা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, নিহত শিশু সাইফার পরিবারে এটি তৃতীয় শোকের ঘটনা। এর আগে সোলাইমানের বড় মেয়ে পুকুরে ডুবে ও ছোট ছেলে সাপের কামড়ে মারা যায়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক