Apan Desh | আপন দেশ

রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীরের

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ৫ এপ্রিল ২০২৫

রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীরের

পটুয়াখালীতে রেশনের মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম (৫০)।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

নিহতের সহকর্মী আনসার সদস্য মো. সোলাইমান জানান, জাহাঙ্গীর আলম আমাদের কমান্ডার ছিলেন। তিনি কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আর,এন,পি,এল) এ মোতায়েনকৃত ৬০ আনসার সদস্যের কমান্ডার ছিলেন। ছুটি নিয়ে রেশনের মালামালসহ শনিবার ভোরে নিজ বাড়ি ভোলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন জাহাঙ্গীর আলম।

আরওপড়ুন<<>>মিম হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

পথিমধ্যে পটুয়াখালী-বরিশাল সড়কের বদরপুর এলাকায় বাসচাপায় কমান্ডার নিহত হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে পরিবারের লোকজন এসেছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, বদরপুরে মিজানের দোকানের দক্ষিণ পাশে কালভার্টের সামনে দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো