Apan Desh | আপন দেশ

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:২৪, ২ মে ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে

সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সারাদিন সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় অংশ নেবেন সিলেট সার্কিট হাউসসংলগ্ন চাঁদনী ঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে।

দুপুর ১২টায় উদ্বোধন করবেন সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচি।

বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়