Apan Desh | আপন দেশ

বন্যা

নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সাত শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ দুর্যোগে বিভিন্ন দেশের নাগরিকদেরও প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভয়াবহ সে পরিস্থিতি থেকে প্রাণে ফিরে আসা ২১ ভারতীয় নাগরিক এবার শোনালেন তাদের বেঁচে ফেরার অভিজ্ঞতা। শুক্রবার (২৬ আগস্ট) রাতে নেপালের রাজধানী কাঠমান্ডু হয়ে চেন্নাইয়ে ফিরেছেন ওই ২১ জন।  বেঁচে ফেরা ভারতীয়রা জানান, তারা ২১ জন তীর্থযাত্রায় বের হন। এ ভয়াবহ বন্যা ও ভূমিধসে সব কিছু ভেসে যাচ্ছিল। তখন তারা একটি শাড়ি ব্যবহার করে পাহাড়ের ঢাল বেয়ে উঠেন। যার ফলে তাদের প্রাণ বেঁচে যায়। তারা সবাই ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। তাদের বেশিরভাগের বয়স ৫০ বছরের বেশি।

০৫:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

রাঙামাটির  সীমান্তবর্তী বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে হরিনা বিজিবি। সোমবার (১৩ জুলাই) অ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে বরকল উপজেলার হরিণায় অধিকাংশ ঘরবাড়ি পানির নীচে তলিয়ে যায়। ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করে।

০৪:০৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement